৮০ লাখ টাকার ইয়াবাসহ দুই ট্রেন যাত্রী আটক

প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

৮০ লাখ টাকার ইয়াবাসহ দুই ট্রেন যাত্রী আটক

Manual7 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস থেকে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (রেলওয়ে) ও বিমানবন্দর রেলওয়ে পুলিশ।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

গ্রেফতাররা হলেন- মো. রফিক আলম (৩০) ও মনির হোসেন ওরফে বাতাইন্না (২৫)।

 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন।

 

তিনি জানান, সুবর্ণ এক্সপ্রেসে ইয়াবার একটি বড় চালান আসছে বলে খবর ছিল। সুবর্ণ এক্সপ্রেসে ট্রেনটি দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর স্টেশনে থামলে দুই যাত্রীকে আটক করে ঢাকা জেলা ডিবি (রেলওয়ে) ও বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল।

 

এ সময় তাদের কাছে থাকা ট্রলিতে তিনটি পলিথিনের প্যাকেটে ১৩৯টি জিপারে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৭৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

Manual3 Ad Code

 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code