র‌্যাব-৯’র অভিযান: বিদেশী রিভলবার-শুটারগান ও বুলেট উদ্ধার, আটক ২

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

র‌্যাব-৯’র অভিযান: বিদেশী রিভলবার-শুটারগান ও বুলেট উদ্ধার, আটক ২

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯ এর পৃথক অভিযানে সিলেট নগরী ও টাঙ্গাইল থেকে বিদেশী রিভলবার, ওয়ানশুটার, গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ২ অস্ত্র ব্যবসায়ীকে।

 

শুক্রবার (২৯ অক্টোবর) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

র‌্যাব জানায়, বৃহস্পতিাবর (২৮ অক্টোবর) রাত সাড়ে টায় গোপন সংবাদ পেয়ে সিলেট নগরীর পূর্বঘাসিটুলা নবাব রোড এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার ও এবং ৩ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯, সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল।

 

তারা হলো- শাহ্পরান (রহ:) থানা এলাকার নগরীর শিবগঞ্জ ২১নং ওয়ার্ডের সোনাপাড়াস্থ খানবাড়ির মৃত লয়লুছ খানের ছেলে মো: রাসেল খান (৩৬) ও ৯নং ওয়ার্ডের নগরীর বাগবাড়ি নরসিংটিলার মো: রুহুল আমিন খানের ছেলে মো: মনসুর খানকে (৩১)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত অস্ত্রসহ এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Manual7 Ad Code

কালিহাতি থেকে উদ্ধার করা ৪টি অস্ত্র।

Manual5 Ad Code


এদিকে, র‌্যাব-৯ সিলেটের ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল বৃহস্পতিাবর (২৮ অক্টোবর) দিবাগত রাত ২টায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন গোয়ালিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪টি বিদেশী অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব।

 

Manual4 Ad Code

র‌্যাব সিলেট জানায়, টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন গোয়ালিয়া বাড়ির ইউপির যোগারচর গ্রামের জনৈক জুয়েল সরকারের বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের্^ যমুনা শাখা নদীর তীরে কতিপয় অস্ত্র ব্যবসায়ীি বভিন্ন প্রকার বিদেশী অস্ত্র নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে।

 

এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ৩টি বিদেশী ওয়ান শুটারগান, ২ রাউন্ড রিভলবারের বুলেট ও ১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৯ সিপিএসসি, ইসলামপুর ক্যাম্প’র র‌্যাবের আভিযানিক দল।

 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্রগুলো টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় জিডি মূলে হস্তান্তর করেছে র‌্যাব-৯।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code