মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে পালন

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে পালন

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মৌলভীবাজারে উদযাপিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১।’

 

শনিবার (৩০ অক্টোবর) এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রের হলরুমে সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) নাছের রিকাবদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

 

Manual5 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়।

 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী এবং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান এবং ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু।

 

Manual1 Ad Code

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান।

 

সভা শেষে পুলিশ ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়।

 

Manual7 Ad Code

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে  বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো মৌলভীবাজারেও  শনিবার ৩০ অক্টোবর “কমিউনিটি পুলিশিং ডে” পালন করা হয়।

 

মৌলভীবাজারে এ বছরের সেরা কমিউনিটি পুলিশ অফিসার নির্বাচিত হন মৌলভীবাজার মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব এসআই ইফতেখারুল ইসলাম। সেরা কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হন কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য ভট্রাচার্য।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code