সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাবার চালিত মাইক্রোবাসের চাপায় ওমর ফারুক নামে দেড় বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক শরিফাবাদ গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আলমগীর বাড়ির উঠানে নিজের চালিত মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে এসে পড়ে ওমর ফারুক। তখন গাড়ির চাপায় সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে সে পথে মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক। তিনি জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
Design and developed by ওয়েব হোম বিডি