ইউপি নির্বাচন: বড়লেখায় সদস্য পদে ৪৫৭ জনের মনোনয়নপত্র জমা

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

ইউপি নির্বাচন: বড়লেখায় সদস্য পদে ৪৫৭ জনের মনোনয়নপত্র জমা

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে (ইউপি) সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

 

Manual4 Ad Code

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্ণি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, দাসেরবাজার ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন, নিজবাহাদুরপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, উত্তর শাহবাজপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, বড়লেখা সদর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, তালিমপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সুজানগর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।

 

বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে প্রার্থীরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, প্রত্যেককে লিফলেট দিয়ে আচরণবিধি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে। তারা যথাসম্ভব তা মেনেছেন। দুই একজন হয়তো আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমাদের ম্যাজিস্ট্রেট অতি শীঘ্রই নিয়োগ দেওয়া হবে। তখন তারা কঠোরভাবে পদক্ষেপ নেবেন।

 

Manual4 Ad Code

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code