নির্বাচনী সহিংসতায় নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১

নির্বাচনী সহিংসতায় নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নরসিংদীতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে আরো ৮ জন গুরুতর আহত হন।

 

তিনজন নিহতের ঘটনা নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হারুনুর রশিদ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

Manual2 Ad Code

জানা যায়, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আলোকবালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতীকের রিপন মোল্লা ও মোরগ প্রতীকের আবু খায়ের।

Manual6 Ad Code

 

এর মধ্যে সকালে রিপনের সমর্থকরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে আবু খায়েরের সমর্থকদের বাড়িঘরে হামলা করে। এ সময় অন্তত ১২ জন গুরুতর আহত হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপালে নিয়ে আসার পথে চারজন নিহত হন।

 

আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, আমি এবার নির্বাচন করছি না। আবু খায়ের এবং রিপন মোল্লা এই দুইজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ওয়ার্ডে। আজ সকালে দলবল নিয়ে রিপনের সমর্থকরা হামলা করে মোরগ প্রতীকের আবু খায়েরের সমর্থকদের ওপর।

 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারুনুর রশিদ বলেন, গুলিবিদ্ধ হয়ে মোট তিনজন নিহত হয়েছেন। আহত হন আটজন। এরমধ্যে আহত তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে রেখে বাকিদের ঢাকায় পাঠানো হয়। অন্যদিকে মরদেহ তিনটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code