মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালন

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালন

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে শনিবার (০৬ নভেম্বর) মৌলভীবাজারে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ দুলাল মিঞা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, মাশরুক রহমান, বিধান দাশ বাঁধন, আকিকুল হোসেন সায়েক, সাইফুর রহমান, রিংকু চক্রবর্তী, বেলাল তালুকদার। আলোচনা সভা শেষে সমবায়ীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code