নবীগঞ্জে ট্যাংকারের ধাক্কায় দুই বন্ধু নিহত

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২১

নবীগঞ্জে ট্যাংকারের ধাক্কায় দুই বন্ধু নিহত

Manual6 Ad Code

দুর্ঘটনায় নিহত দুই বন্ধু।

Manual8 Ad Code


নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual7 Ad Code

শুক্রবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই উপজেলার কুর্শী ইউনিয়নের সুলতানপুরের আছাব উদ্দিনের ছেলে বাহরাইন প্রবাসী শামীম মিয়া, গউস মিয়ার ছেলে রাজমিস্ত্রি শের আলী। আহত হয়েছেন আতাউর রহমান একই গ্রামের উকিল আলীর ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শামীম মিয়া মাসখানেক আগে বাহরাইন থেকে ছুটিতে দেশে আসেন। শুক্রবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলে মৌলভীবাজার ঘুরতে যান। সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। আউশকান্দি মডেল বাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্যাংকার তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান।

 

Manual5 Ad Code

স্থানীয়রা বাকি দুইজনকে উদ্ধার করে সিলেট নেয়ার পথে শের আলী মারা যান। গুরুতর আহত আতাউর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

Manual8 Ad Code

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেছি। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code