সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) রাত থেকে রোববার (০৭ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মাদক, ডাকাতি, চুরি ও ধর্ষণ চেষ্টাসহ একাধিক মামলার মোট ১৯ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। যাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তারা এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
ওসি আরো বলেন, রোববার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Design and developed by ওয়েব হোম বিডি