মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি আহাদ মিয়া আর নেই

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১

মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি আহাদ মিয়া আর নেই

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আহাদ মিয়া (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual3 Ad Code

 

সোমবার (০৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

Manual8 Ad Code

 

আহাদ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

সাবেক এমপি মো. আহাদ মিয়ার মৃত্যুতে মৌলভীবাজার-৪ আসনের বর্তমান সরকার দলীয় এমপি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ডা. আব্দুস শহীদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান শোক প্রকাশ করেছেন।

 

প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে মৌলভীবাজার জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

 

তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা থেকে লাশ আসার পর জানাজা শেষে শ্রীমঙ্গলে তাকে সমাহিত করা হবে।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code