নবীগঞ্জে ডাকাতির প্রস্ততিকালে শীর্ষ ৫ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

নবীগঞ্জে ডাকাতির প্রস্ততিকালে শীর্ষ ৫ ডাকাত গ্রেপ্তার

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : ডাকাতির প্রস্ততিকালে অভিযান চালিয়ে আন্তঃজেলার ৫ শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশ।

 

মঙ্গলবার (০৯ নভেম্বর) রাত তিনটার দিকে নবীগঞ্জ পৌর শহরতলীর ছালামতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ও ডাকাত সদস্যদের তালিকা সম্বলিত একটি খাতা উদ্ধার করা হয়।

 

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার রাত ৩টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর এলাকায় ৫ সদস্যের একটি ডাকাতদল ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন খবর আসলে, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের তও্বাবধানে ও ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, এসআই অমিতাভ দাশ তালুকদারসহ একদল পুলিশ পৌর শহরতরীর ছালামতপুর এলাকায় অভিযান চালায়।

 

এ সময় ডাকাতির প্রস্ততিরত আন্তঃজেলা শীর্ষ ৫ ডাকাত বাহুবল থানার আব্দাফৌজরা এলাকার আব্দুল রেজাকের পুত্র আব্দুল মতিন (৩৯), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জহুরুল হকের পুত্র হুমায়ুন কবির (২৭), লাকশাম থানার মৃত চান্দ মিয়ার পুত্র মো. বিলাল মিয়া (৪৭), মৌলভিবাজার জেলার করিমপুর থানার মনু মিয়ার পুত্র মুন্না মিয়া (২৫), কমলগঞ্জ থানার মৃত মর্তৃুজ আলীর পুত্র কালা বাবুলকে (৪৪) দা, চাকু, সাবল, লোহার রড ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদীসহসহ গ্রেফতার করা হয়।

 

Manual2 Ad Code

গ্রেফতারকৃত ডাকাতদলের কাছ থেকে ১টি লোহার সাবল, ১টি রড, ১টি পলেষ্টারের ব্যাগ, উক্ত ব্যাগে অনেক ডাকাতের তালিকা সম্বলিত টালী খাতা, ১টি কোমরে ঝুলানোর ব্যাগ, ১টি হাফ প্যান্ট, ১টি স্টিলের টিপ চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ বলেন, তাদেরকে ডাকাতির প্রস্ততিকালে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে, তারা আন্তঃজেলা ডাকাতদলের শীর্ষ ডাকাত, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code