সীমান্ত হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা : ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১

সীমান্ত হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা : ভারতীয় হাইকমিশনার

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্ত হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে সজাগ থাকতে হবে। চোরাচালান বন্ধ করতে হবে। চোরাচালানের কারণে সীমান্ত হত্যার ঘটনা ঘটছে।

Manual7 Ad Code

 

আগামীতে সীমান্ত হত্যার মতো ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে ভারত সরকার সজাগ রয়েছে বলেও জানান তিনি।

 

দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন ও সুধি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল ও মন্দিরের সভাপতি সমর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইকমিশনার।

 

Manual7 Ad Code

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।

Manual1 Ad Code

 

অনুষ্ঠান শেষে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন বিক্রম কুমার দোরাইস্বামী।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code