সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১
ফাইল ছবি
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আব্দুল মালেক নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক, ২৮উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি উত্তরভাগ গ্রামের আব্দুর রকিবের কেয়ারটেকার ছিলেন।
স্থানীয়সূত্রে জানা যায়, আব্দুর রকিবের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের কলা মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বিচার সালিশ হলেও বিষয়টি সমাধান হয়নি। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি