সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১
কুলাউড়া প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ ইউনিয়নের ৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১৭ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম সাক্ষরিত প্যাডে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার ও প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়।
বহিষ্কৃতরা হলেন- বরমচাল ইউনিয়নের খোরশেদ আহমদ খান সুইট, ভাটেরা ইউনিয়নের এ কে এম নজরুল ইসলাম ও কামাল ইবনে শহীদ চৌধুরী, কুলাউড়া ইউনিয়নের নার্গিস আক্তার বুবলী ও শাহাদাৎ হোসেন চৌধুরী, টিলাগাঁও ইউনিয়নের আব্দুল মালিক, শরীফপুর ইউনিয়নের মো. খলিলুর রহমান, কর্মদা ইউনিয়নের মুহিবুল ইসলাম আজাদ ও মো. মছলু আমীন।
আগামী ২৮ অক্টোবর উপজেলার ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Design and developed by ওয়েব হোম বিডি