সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত তাসলিমা আক্তার জানান, তিনি বাড়ির পাশে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমতাবস্থায় একটি পাগলা শিয়াল হঠাৎ করেই তার কাছে এসে পায়ের মধ্যে কামড়ে দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। একই ভাবে একই গ্রামের আমিন আলী, হৃদয় মিয়া, নাজু আক্তার ও খলিল মিয়াকে কামড়ে দেয় ওই পাগলা শিয়াল। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাস জানান, আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তাদেরকে সরকারি জলাতঙ্ক নিরোধ ইনজেকশন দেওয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি