৩ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী শিলা

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১

৩ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী শিলা

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : সানজিদা আক্তার শিলা (১৪) নামের এক স্কুলছাত্রী। শীলা ঠাকুরগাঁও আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

 

গত মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় স্কুলে যাবার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি মেয়েটি।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

তবে নিখোঁজের তিনদিনে শিলার খোঁজ না মিললেও খরচের ভয়ে মেয়েটির পিতা তেমন কোনো তদারকি করছেনা বলে অভিযোগ করেছেন শিলার নানী মালেকা খাতুন। তিনি জানান, অসহায় মেয়েটি জন্মের বছর খানেক পরেই তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। এর পরে দুজনেই অন্যত্র বিয়ে করে। তখন থেকে শিশু শিলা নানীর কাছে থেকেই বড় হয়েছে।

 

মালেকা খাতুন জানান, স্কুল থেকে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ফিরার কথা থাকলেও শিলা ফিরে না আসায় খোজ নিতে স্কুলে যায় তার নানী। স্কুলের সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে জানাযায় মেয়েটি স্কুলে গিয়েছিল। তবে স্কুলের হাজিরা খাতায় মেয়েটির উপস্থিতি ছিলোনা। সর্বত্র খোজ করে মেয়েটিকে না পাওয়ার পর তিনি থানায় একটি জিডি করেন।

 

Manual7 Ad Code

এই বিষয়ে আমানতুল্লাহ স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন, মেয়েটির নানী স্কুলে এসে নিখোঁজের বিষয়টি জানিয়েছিল। আমি খোজ নিয়েছি। হাজিরা খাতায় উপস্থিতি নেই কিন্তু কিছু ছাত্র ছাত্রী সেদিন তাকে স্কুলে দেখেছে। বোঝা যাচ্ছে ক্লাস শুরু হওয়ার আগেই স্কুল থেকে চলেগেছে মেয়েটি। হয়তো কারো প্রলোভনে পরে কোথাও গেছে। কারন স্কুল থেকে কেউ উঠিয়ে নিয়ে যাবে এটা মনে হচ্ছেনা।

 

নিখোঁজ শিলার নানী বলেন, আমার নাতনী একটি শিশু বাচ্চা। হয়তো কোনো দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে। এতিম অবস্থায় পালিত হওয়া অসহায় মেয়েটিকে আমি ফিরে চাই।

Manual2 Ad Code

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, সানজিদা আক্তার শিলা নামের মেয়েটির নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তার খোজ চলছে। আশাকরি দ্রুতই খুজে পাওয়া যাবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code