সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পূজামণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরিফসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শহরের চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, ওই যুবক শুক্রবার দুপুর থেকে মণ্ডপের আশপাশে ঘোরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন যুবক তার ওপর নজর রাখেন। বিকেলের দিকে মণ্ডপের পেছনে তাকে দেখা যায়। সে সময় স্থানীয়রা তাকে আটক করে ব্যাগে একটি কোরআন শরিফ পান।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় সুজন বলেন, স্থানীয়রা ওই যুবককে আটক করে আমাকে খবর দেন। আমি গিয়ে নাম-পরিচয় জিজ্ঞেস করলে জানায় তার নাম মিজান, বাড়ি নোয়াখালী। একপর্যায়ে তিনি নিজেকে পাগল দাবি করেন। আমরা তারপর পুলিশকে খবর দিই।
বিষয়টি চৌধুরীবাজার পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ এসে ওই যুবককে ফাঁড়িতে নিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, পুলিশ ফাঁড়ি থেকে পরে ওই যুবককে থানায় নেয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
Design and developed by ওয়েব হোম বিডি