কমলগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো মেয়ে

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২১

কমলগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো মেয়ে

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে রাজিয়া ইসলাম নিছা নামের এক শিক্ষার্থী।

 

রোববার (২১ নভেম্বর) সকালে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন তিনি। রাজিয়া উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

 

Manual1 Ad Code

নিছার স্বজনরা জানান, আজ নিছার দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষা ছিল। এর মধ্যে সকালে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর পর বাবা হারা নিছা মানসিকভাবে ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের উৎসাহে সে পরীক্ষায় অংশ নেয়।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

অধ্যক্ষ ফয়েজ আহমেদ জানান, পরীক্ষার্থী নিছার বাবার মৃত্যুর খবর শুনে সকালে তার বাড়িতে গিয়ে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য।

 

কমলগঞ্জের ইউএনও আশেকুল হক বলেন, বাবাকে হারানো যে কারো জন্য খুবই কষ্টদায়ক। তারপরও এসএসসি পরীক্ষার্থী রাজিয়া ইসলাম নিছা বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। আমরাও তার পরীক্ষার সময় যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code