বাসের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ৩

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

বাসের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ৩

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চাঁদপুরের কচুয়া বিশ্ব রোড এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো এক যাত্রী। নিহতদের মধ্যে দুইজন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ব রোড কড়ইয়া ডাক্তার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কচুয়া উপজেলার দোহাটি গ্রামের রাজকুমার মজুমদারের মেয়ে উর্মি মজুমদার উমা, নিশ্চিন্তপুর গ্রামের আ. মান্নানের ছেলে সাদ্দাম সোহেন ও কাদলা গ্রামের সরকারি বাড়ির মো. রিফাত।

 

Manual7 Ad Code

আহতরা হলেন- অটোরিকশার যাত্রী বালিয়াতলি গ্রামের মুখলেছুর রহমানের ছেলে মো. ইব্রাহীম ও নিশ্চিন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে অটোরিকশা চালক মনির হোসেন।

 

Manual4 Ad Code

গুরুতর আহত চালক মনিরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ইব্রাহীম উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।

 

Manual3 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাসটি কচুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে হাজীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনাস্থলে আসলে দ্রুতগামী অটোরিকশা বাসের ধাক্কায় ধুমড়ে-মুচড়ে উল্টে যায় এবং ঘটনাস্থলে উমা, সাদ্দাম ও রিফাত নিহত হয়। চালক মনিরসহ যাত্রী ইব্রাহীম আহত হয়।

 

কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সালাহ উদ্দিন মাহমুদ বলেন, আহত দুইজনের মধ্যে মনির হোসেনের অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেলে রেফার করা হয়েছে। ইব্রাহীম চিকিৎসাধীন রয়েছেন।

 

Manual7 Ad Code

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের লাশ উদ্ধার করেছে। বাসটি স্ট্যান্ডে আছে। ঘটনা তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code