২০ ইউপিতে মনোয়ন জমা দিলেন ১০৪ চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১

২০ ইউপিতে মনোয়ন জমা দিলেন ১০৪ চেয়ারম্যান প্রার্থী

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল বৃহস্পতিবার (২৫ নভেম্বর)।

 

এদিন মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৬৬ জন ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দিয়েছেন ৪০ জন প্রার্থী।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এবং রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক।

 

এরমধে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৬৬ জন প্রার্থী। এর মধ্যে খলিলপুরে ৪ জন, মনুমুখে ৪ জন, কামালপুরে ৮ জন, আপার কাগাবালায় ৫ জন, আখাইলকুড়ায় ৫ জন, একাটুনায় ৩ জন, চাঁদনীঘাটে ৭ জন, কনকপুরে ৭ জন, আমতৈলে ৪ জন, নাজিরাবাদে ৬ জন, মোস্তফাপুরে ৫ জন এবং গিয়াসনগরে ৮ জন।

 

এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪০ জন প্রার্থী।

 

Manual6 Ad Code

চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন-

১নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমির আলী, শামছুদ্দিন, আব্দুল মালিক, মো. বখতিয়ার উদ্দিন, নকুল চন্দ্র দাশ।

 

২নং উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাজা মিয়া, মো. এস মিয়া, শাহ শাহিদুজ্জামান, সৈয়দ আবুল কালাম, আ. জুনেদ আলী, দিগেন্দ্র চন্দ্র সরকার, মো. সোহেল আলম।

Manual4 Ad Code

 

৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছালেক মিয়া, আবুল রাহেল মিয়া।

 

৪নং পাঁচগাঁও ইউনিয়নের লেচু মিয়া, শামসুন নুর আহমদ, অতষী বরণ ভট্টাচার্য, মো. সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম বাচ্চু, জিলু মিয়া, জহিরুল বাচ্চু ইসলাম।

 

৫নং রাজনগর ইউনিয়নে মো. রেজাউল করিম সোহেল, শিপলু আহমেদ, জুবায়ের আহমদ চৌধুরী, দেওয়ান খয়রুল মজিদ।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

৬নং টেংরা ইউনিয়নে টিপু খান, মাহমুদ উদ্দিন, সেলিম আহমেদ, আকমল হোসেন, আরজান খান।

 

৭নং কামারচাক ইউনিয়নে নজমুল হক, জিয়াউর রহমান, আতাউর রহমান, মান্না ছালামত, মো. ইনছান মিয়া।

 

৮নং মনসুরনগর ইউনিয়নের মিলন বখত, আজিদ উল্লা, সৈয়দ গোলাম কিবরিয়া, মো. হুমায়ুন কবির।

 

এছাড়া সংরক্ষিত মহিলা প্রার্থী ৯৬ জন ও সাধারণ সদস্য প্রার্থী ৩২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছে।

 

উল্লেখ্য, মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর। ১০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ছিল ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code