কমলগঞ্জে রাসেল হত্যা: ছয়দিনেই রহস্য উদঘাটন, মূল হোতাসহ আটক ২

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১

কমলগঞ্জে রাসেল হত্যা: ছয়দিনেই রহস্য উদঘাটন, মূল হোতাসহ আটক ২

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : মণিপুরি রাস উৎসব দেখতে গিয়ে খুন হন মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের শ্রমিক রাসেল মিয়া। পরদিন শনিবার (২০ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের আমঘাট ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

Manual6 Ad Code

লাশ উদ্ধারের ছয়দিন পর বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ক্লুলেস এ মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে মূল হোতাসহ দুইজনকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

আটকৃতরা হলো- পাত্রখোলা চা বাগানের পশ্চিম পাড়ার দুলাল মুণ্ডা ও তার সহযোগী রঞ্জিত কুর্মী। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

 

কমলগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সিরাজুল ইসলাম জানান, মামলাটি ছিল একদম ক্লুলেস। রহস্য উদঘাটনে তদন্ত শুরুর পর ৬ দিনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার দুলাল মুণ্ডা ও তার সহযোগী রঞ্জিত কুর্মীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে। রাতেই তাদের মৌলভীবাজার মূখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়।

 

দুলাল মুণ্ডা জানায়, নিহত রাসেলের খালাতো ভাই মান্নানের সঙ্গে রাস্তায় সিএনজি অটোরিকশা পার্কিং নিয়ে হাতাহাতি হয়েছিল। ঐ ঘটনায় রাসেলের সঙ্গেও দুলালের বাগ্‌বিতণ্ডা হয়। ঐ সময় রাসেল তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এরপরই রাসেলকে হত্যার পরিকল্পনা করে দুলাল ও তার বন্ধু রঞ্জিত।

 

জবানবন্দিতে দুই আসামি জানায়, ১৯ নভেম্বর রাত ১২টার দিকে রাসেলকে  মদপান করিয়ে পাত্রখোলা চা বাগানের পাশের আমঘাট ছড়ায় নিয়ে যায়। সেখানে রাত দেড়টার দিকে রাসেলের পা চেপে ধরে রঞ্জিত আর দুলাল তার ঘাড় মটকে মৃত্যু নিশ্চিত করে লাশ পাহাড়ি ছড়ায় ফেলে চলে যায়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code