হবিগঞ্জে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১

হবিগঞ্জে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual7 Ad Code

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে ঐ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভাটি শৈলজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত কদ্দুস মিয়া, ছাবু মিয়া, মকসুদ আলী, খেলু মিয়া, সুমা আক্তার, লতিফ মিয়া, জবরু মিয়া, শফিকুল ইসলাম, জাকির হোসেন, বাবুল মিয়া, মামুন মিয়া ও এরশাদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

 

মেম্বার প্রার্থী সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তার সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী এরশাদ মিয়ার সমর্থকদের বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে শুক্রবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

Manual5 Ad Code

সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উৎসব কর্মকার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code