হবিগঞ্জে ১৩০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৪ জন

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১

হবিগঞ্জে ১৩০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৪ জন

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মাত্র ১৩০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩৭ ও নারী আছেন ৭ জন।

Manual6 Ad Code

 

শুক্রবার (২৬ নখভম্বর) রাত সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ লাইন্সে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। এর আগে ১ হাজার ৭৬০ জন আবেদনকারীর মধ্য থেকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪৪ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়।

 

Manual7 Ad Code

কোনো প্রকার ঘুষ-দালালি ছাড়া পুলিশে চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন চাকরিপ্রত্যাশীরা। ৪৪ জনের মধ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন ইমদাদুল ইসলাম সাগর। তিনি বলেন, পুলিশ সম্পর্কে আমার ভুল ধারণা ছিল। মানুষের মুখে শুনতাম টাকা ছাড়া পুলিশে চাকরি হয় না। ১৩০ টাকায় চাকরি পেয়ে সেই ধারণা এখন পাল্টে গেছে।

Manual2 Ad Code

 

চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের শ্রমিক দুর্গেশ মুন্ডার মেয়ে অনামিকা মুন্ডা। চাকরি পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমার বাবা কৃষক ও মা চা-শ্রমিক। অভাবের সংসারে আমাদের তিন বোনকে পড়াশোনা করাতে মা-বাবা অনেক কষ্ট করেছেন। পুলিশে চাকরি পাওয়া আমার কাছে স্বপ্নের মতো ছিল। সে স্বপ্ন পূরণ হয়েছে। এখন পরিবার নিয়ে কিছুটা ভালো থাকতে পারব।

 

Manual6 Ad Code

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য ও সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ.বি.এম মোজাহিদুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চকমা প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code