হবিগঞ্জে ৩০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১

হবিগঞ্জে ৩০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ও নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে মোট ৩০ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

নিয়ম অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীদের জানামত বাজেয়াপ্ত হয়। যারা আট ভাগের এক ভাগ ভোট পায়নি তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।

 

Manual5 Ad Code

নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউপিতে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন- পূর্ব বড় ভাকৈর ইউপিতে দিদার আহমেদ (মোটর সাইকেল)। তার প্রাপ্ত ভোট ৪১০। ইনাতগঞ্জ ইউপির জাতীয় পার্টি মনোনীত শাহিন আহমেদ (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ১৯৭। মোস্তফা কামাল (আনারস) তার প্রাপ্ত ভোট ৭৫৭। আওয়ামী লীগ মনোনীত আছাবুর রহমান (নৌকা) তার প্রাপ্ত ভোট ১৫৮২ ভোট। দীঘলবাক ইউপির জাতীয় পার্টি মনোনীত হান্নান চৌধুরী চান মিয়া (লাঙ্গল) পান ৩২৫ ভোট। এলাউর মিয়া (চশমা) তার প্রাপ্ত ভোট ৫২০। আউশকান্দি ইউপিতে আব্দুল হামিদ নিক্সন (ঘোড়া) তার প্রাপ্ত ভোট ১১৩৯। কুর্শি ইউপির শেখ আব্দুল গফুর (রজনীগন্ধা)। তার প্রাপ্ত ভোট ১১০। আবু তালিম (মোটর সাইকেল)। তার প্রাপ্ত ভোট ৩২১।

 

শামছুল হুদা চৌধুরী (ঘোড়া)। তার প্রাপ্ত ভোট ৬২১। করগাঁও ইউপির জাতীয় পার্টি মনোনীত সাইফুল ইসলাম (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ১০২। ইসাক মিয়া (মোটর সাইকেল)। তার প্রাপ্ত ভোট ১২৮। আওয়ামী লীগ মনোনীত বজলুর রহমান (নৌকা)। তার প্রাপ্ত ভোট ১৬৫৬। নবীগঞ্জ সদর ইউপির খাঁজা শফী ওসমানী (চশমা)। তার প্রাপ্ত ভোট ৭০। আতাউর রহমান চৌধুরী (ঘোড়া)। তার প্রাপ্ত ভোট ৯৩। ইসলামী আন্দোলন মনোনীত কাজী রোহামা-উর-রশিদ চৌধুরী (হাতপাখা)। তার প্রাপ্ত ভোট ২৫৯।

 

জাতীয় পার্টি মনোনীত মুফতি মিয়া (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ৬৮৮। দেবপাড়া ইউনিয়নে কুহিনুর মিয়া (আনারস)। তার প্রাপ্ত ভোট ৩৮৪। ফখরুল ইসলাম (মোটর সাইকেল)। তার প্রাপ্ত ভোট ৬০৪। গজনাইপুর ইউপির হাফিজ আইয়ূব আলী (অটোরিক্সা)। তার প্রাপ্ত ভোট ৬৭। আবুল খায়ের কায়েদ (ঘোড়া)। তার প্রাপ্ত ভোট ৪৫৩। কালিয়ারভাঙ্গা ইউপির জাতীয় পার্টি মনোনীত হাফিজুর রহমান চৌধুরী (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ১৩৬। হবিগঞ্জ সদর উপজেলায় যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন, লোকড়া ইউনিয়নে কয়সর আহমেদ (টেলিফোন)। তার প্রাপ্ত ভোট ১১৭৭।

Manual6 Ad Code

 

মীর জালাল (টেবিল ফ্যান)। তার প্রাপ্ত ভোট ১১৬১। আজমান আলী (মটর সাইকেল)। তার প্রাপ্ত ভোট ২৫৯। রিচি ইউপির জাতীয় পার্টি মনোনীত কাজল আহমেদ (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ১২৮৬। তেঘরিয়া ইউপির নজরুল ইসলাম (আনারস)। তার প্রাপ্ত ভোট ১০৩২। আবুল কাশেম (চশমা) তার প্রাপ্ত ভোট ৯০০। গোপায়া ইউপির চৌধুরী মিছবাহুল বারী (চশমা) তার প্রাপ্ত ভোট ১৮২৯। জহিরুল ইসলাম সেলিম (মোটর সাইকেল) তার প্রাপ্ত ভোট ৬৯৩।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code