সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১
শ্রীমঙ্গল প্রতিনিধি : দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরই মধ্যে পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ফলাফল জানা গেছে।
পৌরসভার সংরক্ষিত ১নং আসনে (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) বিজয়ী হয়েছেন মোছা. তানিয়া আক্তার (আনারস)। তিনি পেয়েছেন ১ হাজার ১৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা বেগম (হারমোনিয়াম) পেয়েছেন ১ হাজার ১২২ ভোট।
সংরক্ষিত ২নং আসনে (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) বিজয়ী হয়েছেন রোকেয়া পারভীন (আনারস)। তিনি পেয়েছেন ২ হাজার ৯৭৩ ভোট। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী মোছা. খাইরুন নাহার লিপি (জবা ফুল) পেয়েছেন ৮৭৪ ভোট।
সংরক্ষিত ৩নং আসনে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) বিজয়ী হয়েছেন শারমিন জাহান (আনারস)। তিনি পেয়েছেন ১ হাজার ৮৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহানা জামান (জবা ফুল) পেয়েছেন ১ হাজার ৪৭৯ ভোট।
শ্রীমঙ্গল পৌর নির্বাচনে এবার মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। রিটার্নিং কর্মকর্তার সূত্রে এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
শ্রীমঙ্গল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন। এর আগে সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হয়।
Design and developed by ওয়েব হোম বিডি