বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-বাসে আগুন

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-বাসে আগুন

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর রামপুরায় ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জেরে এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং পাশাপাশি কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।

Manual1 Ad Code

 

সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রামপুরা কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।

 

এদিকে, বাসচাপায় নিহত শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম মাঈনুদ্দিন, সে রাজধানীর একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

Manual6 Ad Code

 

স্থানীয় বিক্ষুব্ধ জনতা জানায়, রামপুরায় অনাবিল পরিবহনে বাসের হেল্পারের সাথে ভাড়া নিয়ে এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিনের কথা–কাটাকাটি হয়। এক পর্যায়ে মাঈনুদ্দিন বাস থেকে নামতে গেলে অনাবিল পরিবহন বাসের হেল্পার তাকে বাস থেকে ধাক্কা দেয়। পরে, ওই শিক্ষার্থী বাস থেকে পড়ে গেলে তাকে পিষ্ট করে বাসটি পালিয়ে যায়।

Manual2 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে এক শিক্ষার্থীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে।

 

এদিকে, বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা রামপুরায় কয়েকটি বাসে আগুন দিয়েছে। ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিক্ষুব্ধ জনতার প্রতিরোধে আগুন না নিভিয়েই ফিরে যেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

 

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর বেলা ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের মানবিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান মারা যায়। এ ঘটনার ঠিক পরদিন অর্থাৎ ২৫ নভেম্বর ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামে এক ব্যক্তি মারা যান।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code