ঘরে ঢুকে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

ঘরে ঢুকে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

Manual5 Ad Code

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে ঘরে ঢুকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা এক জেএসএস নেতাকে গুলি করে হত্যা করেছে। তার নাম আবিষ্কার চাকমা (৪০)। সে বাঘাইছড়ির সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে বন্দুকভাঙার কিচিং আদম এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙার কিচিং আদাম এলাকায় ঘরে ঢুকে জেএসএস নেতা আবিষ্কার চাকমাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। নিহত জেএসএস নেতা উল্লেখ্য এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সাথে জড়িত।

Manual6 Ad Code

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে নেবে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা এসআই সাগর বড়ুয়া। তাকে সোফাতে বসা অবস্থায় ঘাতক খুব কাছ থেকে গুলি করে যোগ করেন এ কর্মকর্তা।

 

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বর্ষপূর্তির তিনদিন আগে ঘরে ঢুকে গুলি করে হত্যা করা হলো জেএসএস নেতা হত্যাকে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

উল্লেখ্য, আগামী ২ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তচুক্তির ২৪ তম বর্ষপূর্তি পালিত হবে। এ ঘটনায় সন্দেহের তীর ইউপিডিএফ’র দিকে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code