খেলতে গিয়ে শিশুর মৃত্যু, নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

খেলতে গিয়ে শিশুর মৃত্যু, নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ গেল জেনিয়া আক্তার (৪) নামে এক শিশুর।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে উচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জেনিয়া আক্তার ওই গ্রামের ফজল আলীর মেয়ে।

Manual5 Ad Code

 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, জেনিয়া নামে ওই শিশুটি বাড়ি থেকে খেলতে বাহির হয়। রাস্তা পারাপারের সময় একটি মিশুক গাড়ি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন তার স্বজনরা। পরে নিহতের মরদেহ নিয়ে যাওয়া হয় উচাইলে তাদের বাড়িতে। সেখানে তাকে শেষ বারের মত দেখতে ভিড় জমায় প্রতিবেশীসহ নিহত জেনিয়ার সাথীরা।

 

Manual6 Ad Code

এদিকে, সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে বানিয়াচং উপজেলার উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নস্থ কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা পুরুষের মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

 

Manual4 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, উল্লেখিত সময়ে ওই এলাকায় কুশিয়ারা নদীতে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে মরদেহের কোনো পরিচয় জানা যায়নি। পরিচয় শানাক্তে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা নাকি অন্যকিছু।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code