সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১
ছবি : প্রতীকী
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার নোয়াহাটি এলাকায় এইচএসসি পরীক্ষা ভাল না হওয়ায় ক্ষোভে অভিমানে নয়ন চক্রবর্তী নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মৃত নয়ন চক্রবর্তী ৩ নম্বর ওয়ার্ডের নোয়াহাটি এলাকার অজিত চক্রবর্তীর ছেলে। তিনি হবিগঞ্জ শহরতলীর শচীন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র।
জানা গেছে, শুক্রবার সকাল পেরিয়ে দুপুর হলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে এইচএসসি পরীক্ষার্থী নয়নের রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে স্বজনরা। এসময় তার ঘরের তীরের সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, প্রাথমিক ভাবে জানা গেছে নয়ন এইচএসসি পরীক্ষার্থী ছিল। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) তিনি প্রথম পরীক্ষা দিয়েছেন।
ওসি জানান, তার স্বজনরা জানিয়েছেন পরীক্ষায় আশানুরুপ না হওয়ায় তিনি অভিমানে আত্মহত্যা করেছেন। শুধু এ বিষয়টি নয় পুলিশ আরো অন্যান্য বিষয়টিকে সামনে এনে তদন্ত করছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি