সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১
সুরমা মেইল ডেস্ক : সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। তারা মনে করেন দুর্নীতি রোধ করা সম্ভব হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।
শনিবার (0০৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর রামপুরায় এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সড়কে প্রশাসনকে ঘুষ দিয়ে চালকের লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চলছে। এজন্য তারা সড়কের দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে।
তারা আরও বলেন, দুর্নীতির কারণেই রাস্তায় প্রাণ দিতে হচ্ছে নাঈম, মাঈনুদ্দিনের মতো শত শত মানুষকে। আমরা চাই লাইসেন্সবিহীন চালককে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর দুর্নীতির বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ১১ দফা দাবি দিয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা প্রতিদিন রাজধানীর রামপুরা সড়কের দুপাশে দাঁড়িয়ে প্রতিদিন এক ঘণ্টা মানববন্ধন করবেন।
শিক্ষার্থীদের ১১ দফা দাবিগুলো হচ্ছে-
প্রসঙ্গত, রামপুরা বাজার ও টিভি সেন্টারের মাঝামাঝি সোনালী ব্যাংকের সামনে ডিআইটি রোডে অনাবিল পরিবহণের একটি বাসের চাপায় স্থানীয় একরামুন্নেছা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়া মাঈনুদ্দিন (১৭) নিহত হয়। এ ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। গণপিটুনিতে বাসচালক জ্ঞান হারান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি