সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১
সুরমা মেইল ডেস্ক : রাজধানীর বিমানবন্দর কাউলা এলাকায় লরির চাপায় মাহদী হাসান লিমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শনিবার (০৪ ডিসেম্বর) বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে ওই যুবক মোটরসাইকেল নিয়ে কাওলা পদ্মওয়েল আউট গোয়িংয়ে আসলে একটি লরি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মৃত যুবকের কাছে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা হয়। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। বাবার নাম মোফজ্জল হোসেন। বর্তমানে যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় থাকতেন তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি