কুলাউড়ায় বিপুল জাল নোটসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

কুলাউড়ায় বিপুল জাল নোটসহ যুবক গ্রেপ্তার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ সাদেক আলী (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

 

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

Manual1 Ad Code

 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৮ ডিসেম্বর) অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টায় কুলাউড়া থানাধীন ১০ নং হাজীপুর ইউপিস্থ পীরেরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)’র একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে ১ লাখ ৬০ হাজার ৯শ’ টাকা জব্দ করা হয়।

Manual7 Ad Code

 

গ্রেপ্তার সাদেক আলী (২৯) কুলাউড়া থানাধীন বিলেরপাড় গ্রামের তজুম্মুল আলীর ছেলে।

Manual7 Ad Code

 

পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত জাল নোটসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মিডিয়া কর্মকর্তা মাহফুজ।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code