সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে মনু নদী থেকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় ৮ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মনু নদীর পূর্বসম্পাশি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশু মাহিন মিয়া রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বাসিন্দা বদরুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু মাহিন তার মায়ের সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব সম্পাশি গ্রামে নানা বাড়িতে বসবাস করতেন। শনিবার থেকে তাকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ মনু নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হয়তো কেউ হত্যা করে মনু নদীতে ফেলে দেয়। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি