সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি :
শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে একাত্তরের ১৪ ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে মৌলভীবাজারবাসী।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্জলন করে শহীদদের স্মরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকবদার।
আরও বক্তব্য রাখেন নাট্যকার আব্দুল মতিন, বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটুসহ বীরমুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।
Design and developed by ওয়েব হোম বিডি