সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১
ফাইল ছবি
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পুরান বাজার রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আহাদ মিয়ার ছেলে সিয়াম মিয়া, একই উপজেলার দাশপাড়া মহল্লার মইন উদ্দিন মিয়ার ছেলে ফাহিম মিয়া।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, দুটি মোটরসাইকেলে ৬ যুবক বানিয়াচং থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ যাচ্ছিল। পথিমধ্যে শায়েস্তাগঞ্জের পুরান বাজার রেল ক্রসিংয়ের কাছে পৌঁছলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হয়। সঙ্গে থাকা বাকি তিনজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে লাশ দুটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রাখা রয়েছে।
নিহত সিয়াম মিয়ার বন্ধু খালেক মিয়া জানান, আগামী সপ্তাহে সিয়ামের লন্ডন যাওয়ার কথা ছিল। এ ব্যাপারে সকল কাগজপত্র ঠিক রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি