মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
গাজীপুরের দক্ষিণখানে লেভেল ক্রসিংয়ে উঠার পর ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ৫টায় নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- গাড়িটির চালক মো. হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার ছেলে ফয়েজ (২) আহমেদ। এ ঘটনায় হাসান ও তার মেয়েসহ তিনজন আহত হয়েছেন।

 

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার এসআই নূর মোহাম্মদ। তিনি বলেন, গাড়িটি চালাচ্ছিলেন মিতুর স্বামী মো. হাসান। ট্রেনটি ওই পথে যাওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সেটি ছিটকে পড়লে ঘটনাস্থলেই ওই নারী ও তার শিশু নিহত হয়।

 

Manual4 Ad Code

পুলিশ জানায়, একটি রেন্ট এ কার কোম্পানির মাইক্রোবাস চালান হাসান। বৃহস্পতিবার ভোরে স্ত্রী-সন্তানকে নিয়ে বের হয়েছিলেন তিনি।বাসার কাছেই রেলগেইট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code