শাহ আমানত বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১

শাহ আমানত বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর শাখা।

 

Manual2 Ad Code

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।

Manual5 Ad Code

 

তিনি বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম আসার পরে তল্লাশি করি। এ সময় বিমানের ভেতরে সিটের নিচ থেকে ৮৬ পিস স্বর্ণের বার উদ্ধার করি। এসব বারের ওজন ১০ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা। স্বর্ণগুলো কারা এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code