হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে মামলা, আসামি ২ হাজার

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে মামলা, আসামি ২ হাজার

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। প্রধান আসামি করা হয়েছে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিকে গউছ এবং জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিমকে।


।আরও পড়ুন


বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার এসআই নাজমুল হাসান বাদি হয়ে মামলাটি করেন।

 

Manual7 Ad Code

মামলায় অনুমতি না নিয়ে সমাবেশ করা, চলাচলের রাস্তা বন্ধ করে মঞ্চ তৈরি, দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে যোগদান, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে শহরে অরাজক পরিস্থিতি সৃষ্টি, নাশকতা চালানো, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা, পুলিশের দুটি গাড়ি-পৌরসভা ভবন-জেলা পরিষদের রেস্ট হাউজ ভাঙচুরের অভিযোগ আনা হয়।

 

Manual6 Ad Code

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, বুধবার শায়েস্তানগর অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের শত শত নেতাকর্মী রাস্তায় নেমে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। ঐ সময় তারা পুলিশের দুটি গাড়ি, পৌরসভা ভবন, জেলা পরিষদ রেস্ট হাউজ ভাঙচুর করে। বড় ধরনের নাশকতা এড়াতে পুলিশ ১২০০ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

Manual1 Ad Code

 

ওসি আরো জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় ১৩ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো চারজন। ঐ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code