সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন শেষ হয়েছে ভোটগ্রহণ। চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) মো. আবু সুফিয়ান বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় পোলিং এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, মো. আবু সুফিয়ান পেয়েছেন ৭ হাজার ৯৩৫টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র শাহ গিয়াস উদ্দিন পেয়েছেন ২ হাজার ৯৯ ভোট।
এই ইউনিয়নে মোট ভোটসংখ্যা ছিলো ১৪ হাজার ১০৯। এর মধ্যে পুরুষ ৭ হাজার ২৪৯ জন, নারী ৬ হাজার ৮০৭। মোট ভোটকেন্দ্র ৯টি।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে দলে দলে নারী-পুরুষেরা ছুটেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। উৎসবে পরিণত হয় এই ইউপি নির্বাচন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি নিয়োগ করা করা হয়েছে। নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োগ রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি