মৌলভীবাজারের মোস্তফাপুরে স্বতন্ত্র প্রার্থী তাজ বিজয়ী

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

মৌলভীবাজারের মোস্তফাপুরে স্বতন্ত্র প্রার্থী তাজ বিজয়ী

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. তাজুল ইসলাম (তাজ) বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

মোস্তফাপুরে মোট ভোটারসংখ্যা ১৮ হাজার ২১৫। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ২২৫ এবং নারী ভোটার ৮ হাজার ৯৯০ জন। মোট ভোটকেন্দ্র ৯টি।

 

১১নং মোস্তফাপুর ইউনিয়মে চেয়ারম্যান পদে লড়েছেন মো. আব্দুর রহিম (স্বতন্ত্র), মো. তাজুল ইসলাম, (স্বতন্ত্র) তোফায়েল আহমেদ (স্বতন্ত্র), মো. খসরু আহমেদ (আওয়ামী লীগ), শেখ রুমেল আহমেদ (স্বতন্ত্র)।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে দলে দলে নারী-পুরুষেরা ছুটেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। উৎসবে পরিণত হয় এই ইউপি নির্বাচন।

 

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার-ভিডিপি নিয়োগ করা করা হয়েছে। নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োগ রয়েছে।

Manual5 Ad Code

 

অপরদিকে মৌলভীবাজার সদরের একাটুনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) মো. আবু সুফিয়ান বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

Manual5 Ad Code

একাটুনা ইউনিয়নে মোট ভোটসংখ্যা ছিলো ১৪ হাজার ১০৯। এর মধ্যে পুরুষ ৭ হাজার ২৪৯ জন, নারী ৬ হাজার ৮০৭। মোট ভোটকেন্দ্র ৯টি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code