সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১
সুরমা মেইল ডেস্ক :
নারায়ণগঞ্জে বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের তিন যাত্রী নিহত ও চার জন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ দেড়শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম। তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের উদ্ধারকাজ চলমান। ভেতরে কোনো মরদেহ আছে কি না দেখা হচ্ছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমরা উদ্ধার কাজ করছি। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি