সদরের ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

সদরের ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের সদর উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে, ১২ টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ বিদ্রোহী, চারটিতে আওয়ামী লীগ এবং তিনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

মৌলভীবাজার সদরে বিজয়ী প্রার্থীরা
১নং খলিলপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু মিয়া চৌধুরী। তিনি পেয়েছেন ৫২৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মো. অলিউর রহমান পেয়েছেন ৪৭৪২ ভোট।

Manual3 Ad Code

 

২নং মনুমুখ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এমদাদ হোসেন। তিনি পেয়েছেন ৩৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. মর্তুজা পেয়েছেন ৩১৪৯ ভোট।

 

৩নং কামালপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আপ্পান আলী। তিনি পেয়েছেন ২২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী ফয়সল আহমেদ পেয়েছেন ২১৭৯ ভোট।

 

৪নং আপার কাগাবলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমন মোস্তফা।  তিনি পেয়েছেন ৩৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক আহমদ পেয়েছেন ২৭৯২ ভোট।

Manual7 Ad Code

 

৫নং আখাইলকুড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শেখ মো. বদরুজ্জামান চুনু। তিনি পেয়েছেন ২৮৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  বিএনপির প্রার্থী শামীম আহমেদ পেয়েছেন ২৬৭২ ভোট।

 

৬নং একাটুনা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আবু সুফিয়ান। তিনি পেয়েছেন ৬৭৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ গিয়াসউদ্দিন পেয়েছেন ২১৭৯ ভোট।

 

Manual3 Ad Code

৭নং চাঁদনীঘাট ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আখতার উদ্দিন আহমদ। তিনি পেয়েছেন ৫৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তাহেরুল ইসলাম ভমর পেয়েছেন ৪৪০৭ ভোট।

 

৮নং কনকপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী  রুবেল উদ্দিন। তিনি পেয়েছেন ৩৩৪৩ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী জুবায়ের আহমদ পেয়েছেন ২৬৯০ ভোট।

 

৯নং আমতৈল ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুজিত চন্দ্র দাশ। তিনি পেয়েছেন ৪০৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  আওয়ামী লীগ প্রার্থী মো. মোখলেছুর রহমান পেয়েছেন ২৪০৭ ভোট।

 

Manual6 Ad Code

১০নং নাজিরাবাদ ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন আহমদ। তিনি পেয়েছেন ৩৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান পেয়েছেন ২৬৫০ ভোট।

 

১১নং মোস্তফাপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. তাজুল ইসলাম। তিনি পেয়েছেন ৬৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. তোফায়েল আহমেদ পেয়েছেন ৪৮৯৫ ভোট।

 

১২নং গিয়াসনগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশাররফ হোসেন টিটু। তিনি পেয়েছেন ৫৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জিলা মিয়া পেয়েছেন ৪৪৩০ ভোট।

 

রোববার (২৬ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার এই ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় এই ধাপের নির্বাচন।

 

সদর উপজেলার ১২ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯ হাজার ১৬৯ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬১ জন এবং সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৬৯ জন।

 

উল্লেখ্য, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এই ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। পরে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code