সাতছড়িতে অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

সাতছড়িতে অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

 

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট থানায় কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

তিনি জানান, অভিযানে ১৫টি রকেট প্রফেল গ্রেনেড, লরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি ৫১০ রাউন্ড ও ২৫টি গ্রেনেড বুস্টার উদ্ধার করা হয়েছে।

 

ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ আবেদ ত্রিপুরা ওরফে অমিত নামে একজনকে আটক করে কাউন্টার টেররিজম ইউনিট। একপর্যায়ে তার দেওয়া তথ্যমতে তাকে সঙ্গে নিয়ে সোমবার রাত ৩টা থেকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৫টি রকেট প্রফেল গ্রেনেড, লরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি ৫১০ রাউন্ড ও ২৫টি গ্রেনেড বুস্টার উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

 

মো. আসাদুজ্জামান জানান, আটককৃত অমিতের বাড়ি খাগড়াছড়ির পানছড়ি এলাকায়। বর্তমানে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান চলমান রয়েছে। আটক অমিতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এর আগে, চলতি বছরের গত ২ মার্চ অভিযান চালিয়ে ১৮টি কামান বিধ্বংসী রকেট সেল উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সাতছড়িতে ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটোরাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

 

এর পর আবারও ওই বছরের ১৬ অক্টোবর থেকে চতুর্থ দফার প্রথম পর্যায়ে উদ্যানের গহিন অরণ্যে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতাসম্পন্ন আটটি বেল্ট ও উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়।

 

পরে একই বছরের ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির আট হাজার ৩৬০ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

 

Manual5 Ad Code

পঞ্চম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

ষষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩ রকেট লঞ্চারের শেলসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে সিলেট ক্যান্টনমেন্ট এর বোম ডিস্পোজল টিম— এগুলো বনের ভেতরেই ধ্বংস করে ফেলে। সর্বশেষ চলতি বছরের ৩ মার্চ ১৮টি গোলাবারুদ উদ্ধার করেছিলেন বিজিবি সদস্যরা।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code