নবীগঞ্জে হাতমুখ বাঁধা তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

নবীগঞ্জে হাতমুখ বাঁধা তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে হাতমুখ বাঁধা অবস্থায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউপির হরিনগর সড়কের পাশে ফসলি জমি থেকে ঐ তরুণীর লাশ উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া তরুণী ঐ ইউপির বাগাউড়া গ্রামের সুফু মিয়ার মেয়ে জুবা বেগম (১৭)।

Manual7 Ad Code

 

জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন হরিনগর বাজার এলাকাধীন সড়কের পাশে ফসলি জমিতে হাতমুখ বাঁধা অবস্থায় এক তরুণীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

 

এঘটনায় নিহতের বোন নিলুপা জানান, রোববার রাতের খাবার খেয়ে দু’বোন মোবাইলে সিনেমা দেখে ঘুমিয়ে যায়। সকাল বেলা ঘুম থেকে উঠেও জানতো না তার বোন খুন হয়েছে। তবে মাঝেমধ্যে একটি ছেলে তার বোনকে বিভিন্ন মাধ্যমে হুমকি-ধামকি দিয়ে থাকতো বলে জানিয়েছে।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

নিহতের বাবা সুফু মিয়া বলেন, সকালে জমিতে কাজ করার জন্য আমি চলে যাই। খবর পেয়ে আমি বাড়িতে আসি এবং জানতে পারি পার্শ্ববর্তী সড়কের ধারে জমিতে মানুষের ভীড় দেখে আমার ছোট মেয়ে নিলুপা সেখানে গেলে পরে তার বোনোর লাশ দেখতে পায়। ধারণা করছি প্রেম ঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যার পর থেকে এখন পর্যন্ত মেয়ের মোবাইল ফোন পাওয়া যাচ্ছেনা।

Manual1 Ad Code

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির গলায় কাটার দাগ রয়েছে, হাতমুখ বাঁধা ছিল। তবে ঘটনাস্থলে ব্লেড, মদের বোতল ও জুতা পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি ব্লেড দিয়ে গলাকাটা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি আশা করছি দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code