সাতছড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

সাতছড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্য থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে।

 

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে কাউন্টার টেররিজমের এসআই সাইফুর রহমান বাদী হয়ে আবেল ত্রিপুরা অমিতকে প্রধান আসামি করে চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন।

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

এর পূর্বে সোমবার বিকেল ৪টায় চুনারুঘাট থানা প্রাঙ্গণে কাউন্টার টেররিজমের প্রধান মো. আসাদুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানান, যাত্রাবাড়ী থেকে খাগড়াছড়ির পানছড়ি এলাকার বিষু ত্রিপুরার ছেলে আবেল ত্রিপুরা অমিতকে পিস্তল গুলিসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিক্তিতে আবেলকে নিয়ে সাতছড়ির গহীণ অরণ্যে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট।


আরও পড়ুন : সাতছড়িতে অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার


অভিযানে ১৫টি রকেট প্রফেল গ্রেনেড, ৫১০ রাউন্ড লরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি ও ২৫টি গ্রেনেড বুস্টার উদ্ধার করা হয়।

 

এর আগে চলতি বছরের গত ২ মার্চ অভিযান চালিয়ে ১৮টি কামান বিধ্বংসী রকেট সেল উদ্ধার করে বিজিবি। ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটোরাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

 

এরপর আবারো ওই বছরের ১৬ অক্টোবর থেকে চতুর্থ দফার প্রথম পর্যায়ে উদ্যানের গহীন অরণ্যে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

 

৫ম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়। ৬ষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code