দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
চাবাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

এদিকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গাতেও। বৃষ্টি চলে যাওয়ার পর আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমে গিয়ে শীত বাড়তে পারে।

Manual6 Ad Code

 

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুষ্টিয়া এবং যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Manual6 Ad Code

 

বজলুর রশীদ বলেন, বৃষ্টি কেটে গেলে আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code