চুনারুঘাটে ফেন্সিডিলসহ ৩ নারী-পুরুষ গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২

চুনারুঘাটে ফেন্সিডিলসহ ৩ নারী-পুরুষ গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২২ বোতল ফেন্সিডিলসহ নারীসহ তিন ম্দক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual8 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চুনারুঘাট বাজারস্থ দক্ষিণ বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প।

 

Manual1 Ad Code

এ সময় তাদের নিকট হতে ১২২ বোতল ফেন্সিডিল, মাদক বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশা, ৪টি সীমকার্ডসহ ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।

 

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জের কুলিয়ারচর থানাধীন মনোহরপুর গ্রামের মৃত হবিব উল্লাহ’র মেয়ে লাকি আক্তার (চাদনী) (৩০), ভৈরব থানাধীন কমলপুর গাছ তলাঘাট গ্রামের ফারুক মিয়ার স্ত্রী বকুলা বেগম (৫০) ও চুনারুঘাট থানাধীন সুন্দরপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মো: রানু মিয়া (৪১)।

Manual7 Ad Code

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code