কমলগঞ্জে এমপির গাড়িবহর ও নৌকার অফিসে হামলা

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

কমলগঞ্জে এমপির গাড়িবহর ও নৌকার অফিসে হামলা

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১নং রহিমপুর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্যের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার ও তার সমর্থকদের বিরুদ্ধে।

 

Manual3 Ad Code

এ ঘটনায় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ অক্ষত অবস্থায় থাকলেও দুই পক্ষের সংঘর্ষে এমপির গানম্যান, ব্যক্তিগত একান্ত সহকারী (এপিএস), গাড়িচালকসহ ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

রোববার রাত ১০টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে এই ঘটনা ঘটে।এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ ঘটনায় রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল বাদী হয়ে ৪০ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের রাসেল মিয়া (৩২) ও প্রতাপী গ্রামের ওয়াহিদ মিয়াকে (৩৭) আটক করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রহিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল নৌকা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। অপর চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদার।

 

রোববার রাতে শমশেরনগর থেকে ব্যক্তিগত একটি অনুষ্ঠান শেষ করে মৌলভীবাজার ফেরার পথে মুন্সিবাজারস্থ নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে এলে এলাকাবাসীর অনুরোধে নৌকার প্রধান নির্বাচনী অফিসে এসে চা খাওয়ার সময় বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার তার সমর্থকদের নিয়ে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

 

এ ঘটনার খবর পেয়ে সংসদ সদস্যের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী ইফতেখার আহমেদ বদরুলসহ সমর্থকরা দ্রুত ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনাটি শুনে কমলগঞ্জ থানা থেকে পরিদর্শক (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সাথে সাথে সাংসদকে উদ্ধার করে ও আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

হামলায় আব্দুস শহীদ এমপি নিরাপদ থাকলেও তাঁর গানম্যান তরিকুল, গাড়িচালক স্বপন, ব্যক্তিগত একান্ত সহকারী ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতা খালেদ সাইফুলাহসহ সাতজন আহত হন। তাদের মধ্যে গানম্যান তরিকুল ও ব্যক্তিগত একান্ত সহকারী ইমাম হোসেন সোহেলের অবস্থা আশঙ্কাজনক থাকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর পুলিশ এসে আব্দুস শহীদ এমপিকে নিরাপদে সরিয়ে নেন।

 

এদিকে ঘটনার পর থেকে মুন্সিবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে স্থানীয় সংসদ সদস্য আহতদের দেখতে কমলগঞ্জ হাসপাতালে অবস্থান করেন। পরে মধ্য রাতে শ্রীমঙ্গল নিজ বাসায় চলে যান।

 

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ দুইজন আসামিকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

Manual5 Ad Code

উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামি ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ ও সাধারণ সদস্য পদে ৩২৭ জনসহ মোট ৪৬৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code