শেরপুরে কবর থেকে এক রাতে ১১ কঙ্কাল চুরি

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

শেরপুরে কবর থেকে এক রাতে ১১ কঙ্কাল চুরি

Manual8 Ad Code

শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া ফটিয়ামারি পুরাতন পাড়া সার্বজনীন কবরস্থান থেকে এক রাতে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এ চুরির ঘটনা ঘটেছে গত রোববার গভীর রাতে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল গভীর রাতে ১১টি কবর খুঁড়ে লাশের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এর মধ্যে একটি লাশ পুরোপুরি পচে না যাওয়ায় লাশটি ফেলে রেখে যায়। ওই লাশের গন্ধ বের হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে।

 

Manual8 Ad Code

খবর পেয়ে এলাকার শত শত মানুষ ওই কবরস্থানে ভিড় করেন। এ খবর নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর হাই।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

শেরপুর সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী জানান, কঙ্কাল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code