বাহুবলে ভাতিজা হত্যাকারী সেই চাচা গ্রেফতার

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

বাহুবলে ভাতিজা হত্যাকারী সেই চাচা গ্রেফতার

Manual7 Ad Code

বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে চাঞ্চল্যকর ফারিয়াব হত্যা মামলার প্রধান আসামি খালেদ আখঞ্জীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৪ জানুয়ারি) ভোরে বাহুবল মডেল থানার এস আই নাজমুল এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগীতায় কুলাউরা উপজেলার কর্মদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

 

উপজেলার চক-সুখচর গ্রামের মৃত ফজলুল হক আখঞ্জীর পুত্র খালেদ আখঞ্জী (৫৮) ও তার ছোট ভাই মুন্না আখঞ্জীর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ২৩ ডিসেম্বর সকালে মুন্না আখঞ্জীর পুত্র মেহেরাব আল হক ফারিয়াবের স্ত্রীর সঙ্গে চাচা খালেদ আখঞ্জীর ঝগড়াঝাটি হয়।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

ওইদিন রাত প্রায় ৮টার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে মুন্না আখঞ্জীর ছেলে মেহেরাব আল হক ফারিয়াবকে (২৫) চাচা খালেদ আখঞ্জী দাঁড়ালো ছুরি দিয়ে আঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।

 

এ সময় পরিবার ও আশপাশের লোকজন মেহেরাবকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা খানম মেহেরাব আল হক ফারিয়াবকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান বলেন, ফারিয়াব এর খুনি খালেদকে আমরা গ্রেফতার করে নিয়ে এসেছি। তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code